West Bengal Class 5 Math Page 198 Answer | পঞ্চম শ্রেণীর ঐকিক নিয়ম | Wbbpe

আজকের এই প্রতিবেদনে,West Bengal Class 5 Math page 198 solutions সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে। “Amar Gonit Class 5” বইয়ের ঐকিক নিয়ম (unitary method bangla) অধ্যায়ের Class V math page 198 ও “ঐকিক শব্দের অর্থ খুঁজি” অংশের প্রশ্নোত্তর পাবেন সহজ ভাষায়। WB Class 5 Maths Bengali Medium শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে ক্লাস 5 এর গণিত বই এর প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ solution।


West Bengal Class 5 Math Page 198 Answer

Amar Gonit Class 5 solutions খুঁজছেন? এই পেজেই পাবেন নির্ভুল উত্তর । ক্লাস 5 এর গণিত বইয়ের গুরুত্বপূর্ণ problems এখানে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। Bengali medium শিক্ষার্থীদের জন্য এই সমাধান পড়াশোনাকে আরও সহজ করবে।

পঞ্চম শ্রেণির অন্যান্য অংক গুলি 👇

✅ ঘনবস্তু দেখি (আয়তঘন,ঘনক,প্রিজম)

✅ আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অংক

✅ সরলরেখা, রশ্মি, সরলরেখাংশ,সমবিন্দু

✅ ঐকিক নিয়ম (Page- 200) Part- 2

WB Class 5 Math Page 198 Answer (ঐকিক নিয়ম)


১। ৩ কিগ্রা. ওজনের একটি কাতলা মাছের দাম ৪৫০ টাকা হলে, ৬ কিগ্রা, ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ____সম্পর্কে আছে।


গণিতের ভাষায় সমস্যাটি হল


মাছের পরিমাণ (কিগ্রা)                  দাম (টাকা)

        ৩ কিগ্রা                               ৪৫০ টাকা
        ৬ কিগ্রা                                      ?

মাছের পরিমাণ বাড়লে দাম বাড়বে আবার মাছের পরিমাণ কমলে দামও কমবে ।
∴ মাছের পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে।

৩ কিগ্রা মাছের দাম ৪৫০ টাকা
১ কিগ্রা মাছের দাম ৪৫০÷ ৩= ১৫০ টাকা
৬ কিগ্রা মাছের দাম ১৫০×৬ = ৯০০ টাকা

∴ ৬ কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম ৯০০ টাকা হবে ।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


২। সুলেখা ১২০ টাকায় ৮টি খাবার জলের বোতল কিনে আনল। সে ৫টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে

গণিতের ভাষায় সমস্যাটি হল

জলের বোতল (টি )                          টাকা
         ৮                                          ১২০
         ৫                                             ?

জলের বোতলের সংখ্যা বেশি হলে টাকা বেশি লাগবে। 
জলের বোতলের সংখ্যা কমলে টাকার পরিমান কম লাগবে।
জলের বোতল ও টাকার মধ্যে সরল সম্পর্ক আছে। 


৮ টি জলের বোতলের দাম ১২০ টাকা 
১ টি জলের বোতলের দাম ১২০÷৮= ১৫ টাকা
৫ টি জলের বোতলের দাম ১৫×৫= ৭৫ টাকা

∴ ৫ টি একই মাপের জলের বোতল কিনতে সুলেখার ৭৫ টাকা লাগবে। 




৩। দীপেনবাবু হাট থেকে ৪৮০ টাকায় ৬ টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা ৪ টি কিনতেন, তবে কত খরচ হত ?

গণিতের ভাষায় সমস্যাটি হল

গামছার পরিমাণ                          টাকা
        ৬                                     ৪৮০
         ৪                                       ?

গামছার পরিমাণ কমলে টাকা ও কম লাগবে।
∴ গামছার পরিমাণ ও টাকার মধ্যে সরল সম্পর্ক।

৬ টি গামছার দাম ৪৮০ টাকা 
১ টি গামছার দাম ৪৮০÷৬ = ৮০ টাকা
৪ টি গামছার দাম ৮০×৪= ৩২০ টাকা ।

∴ দীপেন বাবু যদি ৪ টি গামছা কিনতেন তবে ৩২০ টাকা খরচ হতো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


৪। হাবু মোপেড বাইকে চেপে ৪ ঘণ্টায় ১০০ কিমি পথ যেতে পারে। সে ৬ ঘণ্টায় কত কিমি পথ যাবে?

গণিতের ভাষায় সমস্যাটি হল 

সময় (ঘন্টা)                            দূরত্ব (কিমি)
     ৪                                        ১০০
     ৬                                          ?

সময়ের পরিমাণ বৃদ্ধি হলে দূরত্ব ও বৃদ্ধি পাবে।
∴ সময়ের পরিমাণ ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক আছে। 


৪ ঘন্টায় পথ যেতে পারে ১০০ কিমি 
১ ঘন্টায় পথ যেতে পারে ১০০÷৪= ২৫ কিমি
৬ ঘন্টায় পথ যেতে পারে ২৫×৬= ১৫০ কিমি।

∴ হাবু বাইকে চেপে ৬ ঘন্টায় ১৫০ কিমি পথ যাবে ।



৫। একটি মালগাড়ি ৬ ঘণ্টায় ২১০ কিমি পথ যেতে পারে। ৫ ঘণ্টায় গাড়িটি কত দূরত্ব যাবে ?

গণিতের ভাষায় সমস্যাটি হল
সময় (ঘন্টা)                               দূরত্ব (কিমি)
     ৬                                           ২১০
     ৫।                                            ?

সময়ের পরিমাণ কমলে কম দূরত্ব অতিক্রম করতে পারবে । 
∴ সময়ের পরিমাণ ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক আছে।

মালগাড়িটি ৬ ঘণ্টায় অতিক্রম করে ২১০ কিমি
১ ঘন্টায় অতিক্রম করে ২১০÷ ৬= ৩৫ কিমি 
৫ ঘন্টায় অতিক্রম করে ৩৫×৫ = ১৭৫ কিমি 

∴ মালগাড়ীটি ৫ ঘন্টায় ১৭৫ কিমি দূরত্ব যাবে ।



৬। ১ ডজন ডিমের দাম ৪৮ টাকা। ১৯ টা ডিমের দাম কত ?  (১ = ডজন ১২টা)

গণিতের ভাষায় সমস্যাটি হল
ডিমের পরিমাণ (টি)                       দাম (টাকা)
         ১২                                         ৪৮ 
         ১৯                                          ?

ডিমের পরিমাণ বাড়লে দাম বাড়বে আবার ডিমের পরিমাণ কমলে দাম ও কমবে।

∴ ডিমের পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে ।

১২ টি ডিমের দাম ৪৮ টাকা 
১ টি ডিমের দাম ৪৮÷ ১২= ৪ টাকা
১৯ টি ডিমের দাম ১৯×৪= ৭৬ টাকা

∴ ১৯ টা ডিমের দাম ৭৬ টাকা ।




৭। ৫ কিগ্রা, আলুর দাম ৬০ টাকা। ৮ কিগ্রা আলুর দাম কত ?

গণিতের ভাষায় সমস্যাটি হল
আলুর পরিমাণ (কিগ্রা)                         দাম (টাকা)
             ৫                                            ৬০
             ৮                                             ?

আলুর পরিমাণ বাড়লে দাম ও বাড়বে ।
∴ আলুর পরিমান ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে।


৫ কিগ্রা আলুর দাম ৬০ টাকা 
১ কিগ্রা আলুর দাম ৬০÷৫= ১২ টাকা
৮ কিগ্রা আলুর দাম ১২×৮= ৯৬ টাকা

∴ ৮ কিগ্রা আলুর দাম হবে ৯৬ টাকা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



৮। আনোয়ার ৭ দিনে ২১ টি খেলনা তৈরি করতে পারে। সে ১২ দিনে কতগুলি খেলনা তৈরি করবে ?

গণিতের ভাষায় সমস্যাটি হল
দিন সংখ্যা                              খেলনার পরিমাণ (টি)
     ৭                                                 ২১
    ১২                                                 ?

বেশিদিন সময় হলে খেলনা বেশি তৈরি হবে আবার দিন সংখ্যা কমলে খেলনা কম তৈরি হবে।

∴ দিন সংখ্যা ও খেলনার পরিমাণ এর মধ্যে সরল সম্পর্ক আছে। 

৭ দিনে খেলনা তৈরি করতে পারে ২১ টি 
১ দিনে খেলনা তৈরি করতে পারে ২১÷৭= ৩ টি ১২ দিনে খেলনা করতে পারে ১২×৩= ৩৬টি

∴ আনোয়ার ১২ দিনে ৩৬ টি খেলনা তৈরি করবে ।



৯। ১২ প্যাকেট বিস্কুটের দাম ৭২ টাকা। ১৮ প্যাকেট বিস্কুটের দাম কত ?

গণিতের ভাষায় সমস্যাটি হলো
বিস্কুট প্যাকেট                                   দাম (টাকা)
      ১২                                                  ৭২
      ১৮                                                   ?

বিস্কুট প্যাকেটের পরিমাণ বৃদ্ধি পেলে দাম ও বৃদ্ধি পাবে ।

∴ বিস্কুট প্যাকেট ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে।

১২ প্যাকেট বিস্কুটের দাম ৭২ টাকা 
১ প্যাকেট বিস্কুটের দাম ৭২÷১২= ৬ টাকা 
১৮ প্যাকেট বিস্কুটের দাম১৮×৬= ১০৮ টাকা

∴ ১৮ প্যাকেট বিস্কুটের দাম ১০৮ টাকা ।



১০। ৪ দিনে ৫০০ টি যন্ত্রাংশ তৈরি হয়। ১২ দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে ?

গণিতের পাশের সমস্যাটি হলো
দিন সংখ্যা                         যন্ত্রাংশের পরিমাণ (টি)
    ৪                                          ৫০০
   ১২                                            ?

দিন সংখ্যা বাড়লে বেশি যন্ত্রাংশ তৈরি করা যাবে। 
∴ দিন সংখ্যা ও যন্ত্রাংশের পরিমাণ এর মধ্যে সরল সম্পর্ক আছে। 

৪ দিনে যন্ত্রাংশ তৈরি হয় ৫০০ টি
১ দিনে যন্ত্রাংশ তৈরি হয় ৫০০÷৪= ১২৫ টি 
১২ দিনে যন্ত্রাংশ তৈরি ১২৫×১২= ১৫০০ টি

∴ ১২ দিনে ১৫০০ টি যন্ত্রাংশ তৈরি হবে। 

 বাংলা সাধারণ জ্ঞান Quiz  

বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল আর্টিকেল, রচনা, তথ্য ও চিত্র কপিরাইট সংরক্ষিত। অনুগ্রহ করে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া নকল, কপি বা পুনঃপ্রকাশ করবেন না। কনটেন্ট চুরি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

🙏 আপনার সচেতনতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।
 

– New Digi Web

 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top