ওজন বৃদ্ধি করার উপাই | ঘরোয়া পদ্ধতিতে Weight Gain

How to gain weight fast


Weight gain diet plan


বর্তমান পরিস্থিতিতে সর্বত্র ওজন কমাবার পরামর্শ পাওয়া গেলেও অনেকেই এমন আছেন যারা তাদের প্রয়োজনীয় ওজনই বাড়াতে পারছে না। অতিরিক্ত কম ওজন স্বাস্থ্যের জন্য উপকারী নয়। দুর্বল শারীরিক গঠন ও অতিরিক্ত রুগ্নতা শরীরের বিভিন্ন রোগের সৃষ্টি করে। তাই স্বাস্থ্যসম্মতভাবে ওজন বৃদ্ধি করা একান্ত জরুরী। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে কি খাওয়া যায় ও কিভাবে ওজন বৃদ্ধি করা যায়।


Table of Contents


    Weight gain tips in Bengali


    ১. উচ্চ প্রোটিন যুক্ত খাবার- পেশির বৃদ্ধি ও মেরামতের জন্য প্রোটিনের গুরুত্ব অপরিহার্য। প্রোটিন ছাড়া শরীরের ওজন বৃদ্ধি হলে তা মূলত শুধুমাত্র চর্বি বৃদ্ধি করে। তাই খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাবার যুক্ত করলে, ওজন বৃদ্ধি চর্বির মাধ্যমে না হয়ে পিশীর মাধ্যমে হবে।

    কিছু উচ্চ প্রোটিন যুক্ত খাবার হল- ডিম,মুরগির মাংস, মাছ,মুগ ডাল, ছোলা ইত্যাদি।

    (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

    ২. উচ্চ ক্যালরি সমৃদ্ধ খাবার:- আপনার শরীরে যে পরিমাণ ক্যালরি প্রয়োজন তার থেকে বেশি ক্যালরি গ্রহণ করলে তবে ওজন বৃদ্ধি পাবে। তাই স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধির জন্য উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়া জরুরি।


    কিছু উচ্চ ক্যালরিযুক্ত খাবার হলো- চিনেবাদাম, ডিমের কুসুম, পনির।

    ৩. কার্বোহাইড্রেট:- কার্বোহাইড হলো শরীরে শক্তি উৎপাদনের প্রধান একটি উৎস। শর্করা দেহে কার্যক্ষমতা বৃদ্ধি করে ও তাপ শক্তি উৎপাদন করে। তাই ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায়, জটিল কার্বোহাইড্রেট যুক্ত খাবার থাকা অত্যন্ত জরুরী।

    কিছু উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার হল- চাল, আলু, বিভিন্ন ফল, রুটি ইত্যাদি।

    ৪. স্বাস্থ্যকর চর্বি:- দুগ্ধজাত পণ্য প্রোটিন, চর্বি ও ক্যালসিয়ামের খুব ভালো উৎস। সমস্ত চর্বি খারাপ নয় কিছু এমন চর্বি আছে যা আমাদের শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে।

    কিছু উচ্চ চর্বিযুক্ত খাবারের নাম হলো- গাওয়া ঘি, বাদাম অলিভ, অয়েল, অ্যাভোকাডো।


    (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

    ৫.শরীর চর্চা করুন:- চর্বি ছাড়া শরীরের ওজন বৃদ্ধি করার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে। বিভিন্ন ওজন তোলা ব্যায়াম, হাত ও পায়ের ব্যায়াম ইত্যাদি।

    How to gain weight poster 2


    ৬. বারে বারে খাবার গ্রহণ করুন:- একসঙ্গে বেশি পরিমাণ খাবার না খেয়ে, সারাদিনে অল্প অল্প করে পাঁচ থেকে ছয় বার খাবার গ্রহণ করতে হবে। অল্প অল্প করে সারাদিন খাবার গ্রহণ করলে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালরি থাকবে।

    ৭. ফাস্টফুড খাবার থেকে এড়িয়ে চলুন:- ফাস্টফুড এবং বিভিন্ন ট্রিট ফুড থেকে দূরে থাকতে হবে, কারণ এতে ওজন বৃদ্ধির প্রয়োজনীয় পুষ্টি থাকে না। সর্বদাই চেষ্টা করতে হবে বাড়ির তৈরি খাবার ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।

    ৮. মানসিক চাপ থেকে বিরত থাকুন:- মানসিক চাপ ও হতাশার থেকে দূরে থাকতে হবে। মানসিক চাপ ও হতাশা শরীরের পুষ্টি শোষণ ক্ষমতা কমিয়ে দেয় ও অতিরিক্ত ক্যালোরি খরচ করে। মানসিক চাপ দূর করার জন্য যোগব্যায়াম করতে পারেন


    (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

    ৯. নির্দিষ্ট পরিমাণে ঘুম:- স্বাস্থ্যসম্মতভাবে ওজন বৃদ্ধির জন্য একজন ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ ঘুমের প্রয়োজন। একজন সাধারণ ব্যক্তির কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কারণ ঘুম কম হলে শরীরের বিভিন্ন সমস্যা সহ শরীরকে দুর্বল করে দেয়।


    ওজন বৃদ্ধি করার ঘরোয়া উপায়


    ঘন দুধ ও কলা
    উপকারিতা:- দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন । কলার মধ্যে রয়েছে পটাশিয়াম ও কার্বোহাইডেট যা ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
    ব্যবহার পদ্ধতি- প্রতিদিন সকালে দুটি কলা ও এক গ্লাস দুধ পান করুন। আপনি যদি পারেন দুটোকে একসাথে মিশিয়ে খেতে পারেন।

    ডিম ও পনির
    উপকারিতা: এগুলো প্রোটিন ও ক্যালোরিতে ভরপুর। যা আপনার ওজন বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
    ব্যবহার পদ্ধতি– প্রতিদিন সকালে জল খাবার খাওয়ার সময়, একটি করে ডিম সিদ্ধ ও পনির আপনার খাবারের তালিকা রাখতে পারেন।


    (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

    বাদাম ও শুকনো ফল
    কাজু কাঠবাদাম খেজুর কিসমিস ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি থাকে।
    প্রতিদিন একমুঠো বাদাম ও শুকনো ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

    What are the benefits of weight gain?



    ১. একটি স্বাস্থ্যকর ওজন আপনার আত্মবিশ্বাসকে উন্নত করবে এবং আপনার মেজাজ কে ঠিক রাখবে।

    ২. আপনার শরীর সবসময় প্রাণবন্ত থাকবে এবং কম ক্লান্ত বোধ করবেন।

    ৩. আপনার শরীর একটি সুস্বাস্থ্যের অধিকারী হলে, আপনি সকল কাজে আগ্রহী হয়ে উঠবেন এবং তা মনোযোগ দিয়ে করতে পারবেন।

    কি খাবার খেলে দ্রুত ওজন বাড়ে ?

    উচ্চ ক্যালরিযুক্ত ও পুষ্টিকর খাবার খেতে হবে, বারে বারে খাবার গ্রহণ করতে হবে। ছাড়াও পর্যাপ্ত পরিমাণে ঘুম ও জল পান করতে হবে।

    কোন কোন খাবারে ফ্যাট বেশি আছে ?

    দুধ, মাখন, চর্বিযুক্ত মাংস, পনির, বাদাম,। আপনাকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যকর চর্বি কোনগুলি ও স্বাস্থ্যকর চর্বি কোনগুলি , ফাস্টফুড এর মত খাবারে অস্বাস্থ্যকর চর্বি থাকে।

    এক সপ্তাহের মধ্যে ওজন বৃদ্ধি করার সম্ভব কী ?

    আপনার শরীরের উপযুক্ত ওজন বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় প্রদান করতে হবে । এক সপ্তাহের মধ্যে হয়তো কিছু ওজন বৃদ্ধি পাবে কিন্তু তা শরীরের জন্য উপযুক্ত নাও হতে পারে ।



    উপসংহার:- স্বাস্থ্যসম্মতভাবে ওজন বৃদ্ধির জন্য, আপনাকে সর্ব দিক লক্ষ্য রাখতে হবে। দ্রুত ওজন বৃদ্ধির জন্য বেশি বেশি খাওয়া মোটেই কার্যকর নয়। বরং সঠিক পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম ইত্যাদির মাধ্যমে ধৈর্য ধরে আপনাকে এগিয়ে চলতে হবে।

    বিশেষ দ্রষ্টব্য:- এই প্রতিবেদনে শুধুমাত্র শিক্ষা ও সাধারণ জ্ঞানের জন্য তথ্য প্রদান করা হয়েছে। আমরা কোন পেশাদারি ডাক্তার বা অভিজ্ঞ চিকিৎসক নই। আপনার শরীর বা চিকিৎসা সম্পর্কে কোন সমস্যা থাকলে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করুন।




    {
    “@context”: “https://schema.org”,
    “@type”: “FAQPage”,
    “mainEntity”: [{
    “@type”: “Question”,
    “name”: “কি খাবার খেলে দ্রুত ওজন বাড়ে ?”,
    “acceptedAnswer”: {
    “@type”: “Answer”,
    “text”: “উচ্চ ক্যালরিযুক্ত ও পুষ্টিকর খাবার খেতে হবে, বারে বারে খাবার গ্রহণ করতে হবে। ছাড়াও পর্যাপ্ত পরিমাণে ঘুম ও জল পান করতে হবে।”
    }
    },{
    “@type”: “Question”,
    “name”: “কোন কোন খাবারে ফ্যাট বেশি আছে ?”,
    “acceptedAnswer”: {
    “@type”: “Answer”,
    “text”: “দুধ, মাখন, চর্বিযুক্ত মাংস, পনির, বাদাম,। আপনাকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যকর চর্বি কোনগুলি ও স্বাস্থ্যকর চর্বি কোনগুলি , ফাস্টফুড এর মত খাবারে অস্বাস্থ্যকর চর্বি থাকে।”
    }
    },{
    “@type”: “Question”,
    “name”: “এক সপ্তাহের মধ্যে ওজন বৃদ্ধি করার সম্ভব কী ?”,
    “acceptedAnswer”: {
    “@type”: “Answer”,
    “text”: “আপনার শরীরের উপযুক্ত ওজন বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় প্রদান করতে হবে । এক সপ্তাহের মধ্যে হয়তো কিছু ওজন বৃদ্ধি পাবে কিন্তু তা শরীরের জন্য উপযুক্ত নাও হতে পারে ।”
    }
    }]
    }

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top