Skin care tips in Bengali
Table of Contents
টক দইয়ের উপকারিতা
দইয়ের মধ্যে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের জন্য খুবই উপকারী। যা ত্বকের মধ্যে থাকা কালো দাগ ও ট্যানকে দূর করে। এছাড়াও ডার্ক সার্কেল দূর করে ও ত্বককে উজ্জ্বল করে।
দইয়ের ব্যবহার কীভাবে করতে হবে ?
১.টক দই সরাসরি ব্যবহার করা যেতে পারে । এছাড়াও দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলতে হবে।
২. পরিমাণ মতো দয়ের সঙ্গে, শসার রস ও অ্যালোভেরা মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। তারপর মুখে ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।
হলুদের উপকারিতা
হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট । ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের জন্য খুবই উপকারী। মুখের মধ্যে থাকা ব্রণ ও চামড়া কুঁচকে যাওয়া এইসব সমস্যা গুলি থেকে নিরাময় করে। মুখের মধ্যে উজ্জ্বলতা বজায় রাখে ও শুষ্ক ত্বককে আদ্র করে ।
হলুদের ব্যবহার কিভাবে করতে হবে ?
১. এক চামচ হলুদ এর সাথে এক চামচ মধু মিশিয়ে একপ্রকার মিশ্রণ তৈরি করুন। এরপর মিশ্রণটি ভালো করে মুখের মধ্যে লাগিয়ে রাখুন। তারপর ১৫ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন।
২. অল্প কিছু পরিমাণ হলুদের সঙ্গে, বেশ কিছুটা অ্যালোভেরা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর মিশ্রণটি মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ভালো করে ধুয়ে ফেলুন
খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না এবং সংবেদনশীল স্থানগুলিতে ব্যবহার করবেন না। এছাড়াও মিশ্রণ গুলি অল্প সময়ের জন্য ব্যবহার করবেন অর্থাৎ দীর্ঘসময়ের জন্য ত্বকে লাগিয়ে রাখবেন না ।
মধুর উপকারিতা
মধু ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও ত্বকের ph বজায় রাখে। ত্বকের মধ্যে থাকা মৃত কোষগুলিকে অপসারণ করে ও ত্বককে নরম রাখে।
মধুর ব্যবহার কিভাবে করতে হবে ?
১. এক চামচ মধুর সঙ্গে দুই চামচ বেসন মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করতে হয়। আপনি চাইলে অল্প কিছু জল মিশিয়ে নিতে পারেন। এরপর মিশ্রণটি ভালো করে মুখের মধ্যে ব্যবহার করুন এবং কুড়ি মিনিট পর তা ধুয়ে ফেলুন।
কমলালেবুর খোসার ব্যবহার
কমলালেবুর খোসা গুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হবে । তারপর কমলালেবুর খোসা গুলি রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পর খোসা গুলিকে ভালো করে গুঁড়ো করতে হবে । এরপর অল্প কিছু দুধ নিয়ে তার সাথে মিশিয়ে ফেসের মধ্যে লাগাতে হবে। মিনিট পনেরো রাখার পর ভালোভাবে ধুয়ে ফেলুন ।
Best skin care food in bengali
বাদাম ও বীজ জাতীয় খাবার:– বাদাম ও বীজ জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন E থাকে । ভিটামিন E ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।
মুখ সুন্দর করার উপায় ও প্রতিদিন যত্ন নেওয়ার কৌশল
প্রতিদিন নিয়মিতভাবে ত্বক পরিষ্কার করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে তারপর ঘুমাতে হবে। একই রকম ভাবে ঘুম থেকে ওঠার পর সকালবেলা ভালো মুখ করে পরিষ্কার করতে হবে ।
বেশি করে জল পান করুন
আপনার ত্বককে অর্থাৎ মুখ কে উজ্জ্বলতা ও সুন্দর রাখতে জলের অনেকটা ভূমিকা রয়েছে। ত্বকে আদ্র রাখার জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে জল পান করতে হবে।
নিয়মিত ঘুমাতে হবে
আপনার ত্বকের সৌন্দর্য বজায় রাখতে ও বৃদ্ধি করতে একটি ভালো ঘুমের প্রয়োজন। একটি আরামদায়ক ঘুমের মাধ্যমে আপনি আপনার ত্বককে পুনর্জীবিত করতে পারেন। তাই প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে
সুষম খাদ্য গ্রহণ করুন
সুস্বাস্থ্য ও সৌন্দর্য ত্বকের জন্য আপনার খাদ্য তালিকা, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই ফাস্টফুড জাতীয় খাবার ও অতিরিক্ত চিনি মিশ্রিত খাবারের থেকে এড়িয়ে চলতে হবে
দুশ্চিন্তা থেকে এড়িয়ে চলুন
অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে আপনার মুখের উজ্জ্বলতা বা সৌন্দর্য কমতে পারে । যার ফলে ব্রণ মুখের মধ্যে ডার্ক সার্কেল এছাড়াও বার্ধক্য ছাপ পড়তে পারে।
নিয়মিত মেসেজ করুন
প্রতিদিন অন্তত দুইবার আপনার ফেস কে ভালো করে মেসেজ করুন। আপনার দুই হাতে করে সার্কুলার ভাবে ভালো করে দুই থেকে তিন মিনিট মেসেজ করতে থাকুন।

